July 9, 2026, 5:06 pm

টঙ্গীতে শিশু ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

Reporter Name
  • আপডেট Wednesday, March 12, 2025
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছে টঙ্গীর ছাত্র জনতা। মঙ্গলবার রাতে টঙ্গীর শিলমুন বাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে টঙ্গীর টি এন্ড টি এলাকায় এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা শিশু ধর্ষণকারীকে অবিলম্বেগ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দাবি করেন। মিছিল শেষে ধর্ষণকারীর কুশপুত্তলিকা পুড়ানো হয়।
এ বিষয়ে টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযুক্ত ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর সিলমুন এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ও ৯ বছরের শিশুকে রুহুল আমিন (৩৫) ধর্ষণ করে পালিয়ে যান। এ বিষয়ে ১০ মার্চ ভুক্তভোগী শিশুর বাবা টঙ্গী পূর্ব থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর