স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন গাজীপুরের প্রবীণ রাজনীতিবিদ ও কেন্দ্রীয় বিএনপি’র নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিলগেট নিশাত জুট মিলস আদর্শ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন।
সভায় হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষকরা জাতির পথপ্রদর্শক। শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষকদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিশাত জুট মিলস আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান মল্লিক, মন্নু টেক্সাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মশিউর রহমান, বিএনপি নেতা হাজী বাবর আলী, আব্দুর রহিম খান কালা, আজিজুল হক রাজু মাষ্টার, হাজী মজিবুল হক দুলাল, হাজী জহিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।