July 23, 2026, 11:12 pm

টঙ্গীতে রেলের জমিতে মেলার নামে চলছে জোয়া খেলা!

Reporter Name
  • আপডেট Sunday, January 18, 2026
  • 160 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে রেলের জমি দখল করে মেলার আড়ালে জোয়া খেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও মেলার অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড চলছে যেন দেখার কেউ নেই। মেলা কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় ছোট, বড় শিশু কিশোর সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে মাইকিং করে। কিন্তু ওই মেলায় গিয়ে তার উল্টো চিত্র দেখা যায়। প্রতিদিন মেলার নামে জোয়া খেলে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এই জোয়া খেলায় এলাকা ছোট বড়, শ্রমিক, রিকশা ড্রাইভার ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষাথীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই জোয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে। জোয়ার টাকার জোগার করতে গিয়ে অনেকে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছেন। ফলে ৫৬নং ওয়ার্ড রেলওয়ের সংলগ্ন এলাকাগুলোতে ছিনতাই বেড়ে গেছে। ২৪ ঘন্টা মেলার বিকট তীব্র গানের আওয়াজে আবাসিক এলাকাবাসী এখন অতিষ্ট।
এলাকাবাসীর রহিম, করিম, জরিনা, মনোয়ারা বেগম অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে মাকসুদুর রহমান মামুন সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। মাকসুদুর রহমান মামুন সিনিয়র সহ সভাপতি টঙ্গী পূর্ব থানা যুবদল ৫৬নং ওয়ার্ড গাজীপুর মহানগর। সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দল।
এ বিষয়ে মেলার আয়োজক বাদশা মিয়া জানান, আমরা প্রতিদিন ২/৩শ টাকা করে বিভিন্ন লোকজনকে দিতে হয়। টাকা না দিলে মেলা চালাইতে পারবো না। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। আপনারা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষ রোকসানা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেলা কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয়নি। তাদেরকে একাধিক চিঠি দিয়েছি তারা আমাদের কোন পাত্তাই দিচ্ছেন না।
স্থানীয়রা জানান, একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে রেলের জমিতে অবৈধভাবে মেলার নামে জোয়ার আসর বসিয়েছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এই মেলা বন্ধের জোর দাবি জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর