স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৩নং ওয়ার্ড এলাকায় অবাধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছে টঙ্গীর ৪৩নং ওয়ার্ডে নামধারী এক ছাত্রদল নেতা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম স্বাধীন ৪৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী। আল আমিন ইসলাম রাজনৈতিক পরিচয় দিয়ে ওই এলাকায় বিভিন্ন অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী টঙ্গীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধীদেরকে আটক করলেও আল আমিনকে আটক করতে পারেনি। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ধরাছোয়ার বাহিরে রয়েছে। তার বিভিন্ন অপরাধের প্রতিবাদ কেউ করতে পারছেন না। যে প্রতিবাদ করে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করে।
এছাড়াও অভিযোগ রয়েছে এলাকায় এককভাবে আধিপ্ত বিস্তার করতে গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা আদায় করে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। তার এই সন্ত্রাসী কার্যক্রমের কেউ কোন প্রতিবাদ করতে পারছেন না। আল আমিন ওই এলাকায় যেভাবে চলাফেরা করেন তাতে মনে হবে তিনি একজন ভালো মানুষ। কিন্তু সে এলাকার মানুষের কাছে বলে বেড়ান একজন গরিব পরিবারের সন্তান। অথচ তার চলাফেরায় বুঝায় যায় তিনি একজন সম্রান্ত পরিবারের সন্তান।
এদিকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগে জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পরেও স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক। এবিষয়ে আল আমিন ইসলাম স্বাধীনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।