July 9, 2026, 8:45 am

টঙ্গীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Saturday, November 2, 2024
  • 286 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক কারবারিদের পাকড়াও এবং ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের ধরতে শুক্রবার মধ্যরাত থেকে টঙ্গী কালীগঞ্জ সিলেট সড়কের টঙ্গীর নিমতলী এলাকার আঞ্চলিক হাইওয়ে সড়কে সেনা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে।
অভিযানের সময় রাস্তায় চলাচলকারী দ্রুগতির মোটরসাইকেল চালকদের পাকড়াও অন্যান্য গাড়ির বৈধতার কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা এবং মাদক কারবারিদের আটক করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
টঙ্গী টিএন্ডটি কালীগঞ্জ সিলেট সড়কটি টঙ্গীর আঞ্চলিক সড়ক হলেও এই সড়কটি মাদক চোরাচালান ও অপরাধীদের পলায়নে স্বর্গরাজ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। টঙ্গী এলাকা মাদক ক্রয়বিক্রয়ের একটি হটস্পট। মূলত মাদককারবারি ডাকাত ছিনতাইকারী ধরতে যৌথ বাহিনীর হঠাৎ এমন পদক্ষেপ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর