September 16, 2026, 6:28 am

টঙ্গীতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Sunday, May 3, 2026
  • 107 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ| আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ|
গ্রেপ্তাররা হচ্ছে- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাইশটেংকি গ্রামের আবুল বশারের ছেলে আয়নাল হক (৪৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরপাড়া গ্রামের আবুল বাসার মিয়ার ছেলে শাহীন মিয়া (২২) এবং গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকার সোহেলের ছেলে মাসুম (৩০)| তারা টঙ্গী ও ঢাকার তুরাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ডাকাতি করতেন বলে জানা গেছে|
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর চেরাগআলী এলাকায় অভিযান চালানো হয়| এসময় সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়| তাদের কাছ থেকে তিনটি ল¤^া সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে| তবে অভিযানের সময় তাদের সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়|
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. মিজানুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর