স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ, রাস্তা ঘাট, খাল পরিষ্কার ও ড্রেনের জলাবদ্ধতা নিরসনে এ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর ৪৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি ও গাজীপুর – ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রম বাস্তবায়নের টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ান নেতৃত্বে যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় যুবদল নেতা অভি দেওয়ান বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে। গাজীপুর ৬ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশানায় এ কর্মসূচি পালন করা হয়েছে ।