June 21, 2026, 1:21 am

টঙ্গীতে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Saturday, June 20, 2026
  • 17 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জাল নোট বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে ভাসমান মো. সোহেল (২৪)। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা। উদ্ধার হওয়া জাল নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, জাল নোট চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মহানগর এলাকায় জাল নোট, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান চলমান থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর