July 23, 2026, 9:07 pm

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Saturday, January 31, 2026
  • 146 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১-এর সদস্যরা। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।
গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর আনারকলি রোডের মুন্সিপাড়া এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর লোটিয়া, ওসখালী গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গীবাজার এলাকায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মেসার্স ডে অ্যান্ড সন্স-এর দুইজন বিকাশ মানি কালেক্টর মো. আজাদ ও আরিফুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত ছিনতাইকারীরা ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে।
এ সময় তাদের বাধা দিতে গেলে বিকাশকর্মীদের গুলি করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আলোচিত এ ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্তে নামে র‍্যাব। ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে দেড় মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর