July 9, 2026, 1:28 pm

টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদাও

Reporter Name
  • আপডেট Wednesday, September 24, 2025
  • 59 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) মারা যাওয়ার পর এবার মারা গেলেন ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮)। গতকাল বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫) দগ্ধ হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর