July 9, 2026, 8:45 am

টঙ্গীতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Sunday, September 28, 2025
  • 78 জন দেখেছে

শারমিন আক্তার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ৬ আসনে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে মুন্নু টেক্সটাইল মিলস বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় ওয়ার্ড বিএনপি। সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম। এতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম, যুবদল নেতা আজিজুর রহমান টিপুসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুর ৬ আসনে যাহাকে মনোনীত করবেন তাকে আমরা ধানের শীষ প্রতীককে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এসময় তৃণমূল পর্যায়ে গণসংযোগ বাড়িয়ে ধানের শীষকে শক্তিশালী করতে হবে। সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর