July 10, 2026, 12:58 am

টঙ্গীতে ধানখেত থেকে পা বাধা লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, January 14, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা (৫৬) এক ব্যক্তির পাঁ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টঙ্গীর শিলমুন জাম্বুরারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মৃত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। টঙ্গীতে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকার একটি ধানক্ষেত কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ধানক্ষেতে জমাট বন্ধ কাঁদা পানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনাস্থালে গিয়ে লাশটি উদ্ধার করেন। পুলিশের ধারনা কে-বা কারা হত্যার পর লাশটি ধানক্ষেত ফেলে রেখে পালিয়ে যায।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর