গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় বালাদিল আমিন আবাসন এলাকায় দারুস সুন্নাহ আধুনিক নূরানী ও হিফজ মাদরাসা’র হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরনী, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্লাস সমাপণীর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সংগীত শিক্ষক মাসুম বিন রশিদের উপস্থাপনায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল কাফি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সাঈদুল ইসলাম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসাইন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর সিনিয়র অফিসার আবু রায়হান, মারকাজুল হুফ্ফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাঈদ আহমাদ আযমী, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান আরেফি প্রমখ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষক- শিক্ষিকা, ছাত্রছাএী ও অভিভাবকবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে দারুস সুন্নাহ”র শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল অবাক করার মতো। দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যেসব বিষয়ে পরিবেশন করে।
অনুষ্ঠান শুরুতে কুরআন তিলাওয়াত করে ওমর ফারুক ইশরাক, ইসলামী সংগীত পরিবেশন করে সাবিহা মাহনূর, ইংরেজীতে কথপোকথন করে আবু রায়হান ও মুনাঈম হক্ব জারিফ, দলীয় সংগীত পরিবেশন করে আরবী কথোপকথন-আবরার+আব্দুস সামী, ইংরেজী হাদীস পাঠ করে মরিয়ম আক্তার ও মাইশা জান্নাত, বাংলা কবিতা আবৃত্তি করে উম্মে হুমায়রা, বাংলা কবিতা আবৃতি করে মেহেজাবিন তানহা, ইংরেজী কবিতা আবৃতি করে- মুহতাসিম বিল্লাহ আহিল, সূরা ফিল আরবী তিলাওয়াত, বাংলা ও ইংরেজিতে অনুবাদ করে আব্দুর রহমান উমায়ের, জুনায়েদ আহমেদ হিমেল ও আহমেদ শাবাব।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাধ্যমে হাফেজ ছাত্রদের সম্মাননা স্বারক ও পাগড়ী প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বারক, প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরুস্কার তুলে দেওয়া হয়। সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।