July 9, 2026, 5:05 pm

টঙ্গীতে জাবের এ্যান্ড জোবায়ের কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Thursday, November 14, 2024
  • 102 জন দেখেছে

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাবের এ্যান্ড জোবায়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় টঙ্গীর পাগারে এই ঘটনা ঘটে।
জানা যায়, জাবের এ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাপ সেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ২০ মিনিটেই শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন শ্রমিক হতাহত হয়নি। জাবের এ্যান্ড জোবায়ের কারখানার প্রশাসনিক কর্মকর্তা কায়েস আহমেদ জানান, আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর