July 9, 2026, 9:54 am

টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতিসহ ৫জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট Monday, November 25, 2024
  • 66 জন দেখেছে

গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জগলুলকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর ঢাকা পল্টন থানায় বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্তর্র্বতী সরকার সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানা যায়। জগলুল বর্তমানে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী একজন, মাদক মামলায় ৩শ’ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন ও ছিনতাইকারী একজনসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর