July 9, 2026, 10:57 am

টঙ্গীতে এতিম ছাত্রদের নিয়ে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম খান রাসেল

Reporter Name
  • আপডেট Saturday, March 22, 2025
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুল ইসলাম খান রাসেল। শুক্রবার সন্ধায় সফিউদ্দিন স্কুল রোড এলাকায় মাদ্রাসার হল রুমে প্রায় ১ শত শিক্ষার্থীদের নিয়ে এ ইফতারে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সদস্য রমিজ উদ্দিন রুবেল এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক গণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুল ইসলাম খান রাসেল বলেন, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করা সুযোগ হয়েছে। তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতে পেরে আজ আমরাও আনন্দিত। ইফতারে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে যা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের এই সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর