July 10, 2026, 12:35 am

টঙ্গীতে এক যুবককে পিটিয়ে হত্যা 

Reporter Name
  • আপডেট Thursday, January 18, 2024
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরে টঙ্গীতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার নিশাতনগর বস্তিতে এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম শাহা আলী (২৯)। সে ওই এলাকার সেরিকুল ইসলামের ছেলে। শাহ আলী ওই বস্তির একটি ঘরে স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করতেন।

জানা যায়, টঙ্গীর নিশাতনগর বস্তিতে স্থানীয় আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজটিতে প্রতিদিন রাতে কয়েকটি রিকশা থাকে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহা আলী ওই রিকশার গ্যারেজে প্রবেশ করে রিকশার ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করেন। পরে লোকজন জড়ো হয়ে শাহা আলীকে গণধোলাই দেয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহ আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইতি আক্তার বলেন, আমার স্বামী চোর নয়, আজ ভোরে ঘুম থেকে উঠে আমার স্বামী বাইরে যায়। পূর্ব শত্রুতার জেরে আজ বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি মামলা করবো। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের ভাষ্য, চুরির অভিযোগে স্থানীয়র শাহ আলীকে আটকে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর