স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ আগুন লাগে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল কবির জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প এলাকার জেডএনএম ম্যানুফ্যাকচারিং লিমিটেডে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।