November 22, 2026, 6:36 am

টঙ্গীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, September 15, 2025
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিসহ ৪জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত রাজা মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫), জজ মিয়ার ছেলে আল আমীন (৩০), খোরশেদ মিয়ার মিয়ার মেয়ে কুলসুম বেগম (৩৫) ও মৃত দিগন্ত বর্মনের ছেলে অজিত বর্মন।
পুলিশ জানায়, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাত সাড়ে ৯টার দিকে ব্যাংকের মাঠ বস্তির একাংশে অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর