July 9, 2026, 9:53 am

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, September 19, 2025
  • 62 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে গাজীপুর মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। আজ শুক্রবার বিকেলে ভোগড়া বাইপাস চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খাইরুল হাসান, মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি আসম ফারুক, মহানগর জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা জামাতের আমির নজরুল ইসলাম, পুবাইল থানা জামাতা রানী আমির আশরাফ আলী কাজল, বাসন থানা জামাতের আমির মাওলানা আকরাম হোসেন, গাছা থানা জামাতের আমির মীয়াজ উদ্দিনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা দেন মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রস্তাবসমূহ দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তিনি অবিলম্বে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর