July 9, 2026, 11:12 pm

জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে বিএনপির আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Friday, January 19, 2024
  • 89 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মো: মাজহারুল আলম।
বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. মো: শহীদুজ্জামান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদী, গাজীপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক মো: নজরুল ইসলাম, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর