July 9, 2026, 5:04 pm

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে জাসাসের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, January 22, 2024
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। আজ সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম অজাদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, সদস্য মিজানুর রহমান সরদার মিলন, এবিএম সোহেল রশিদ, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য (দফতরের দায়িত্বে) মিজানুর রহমান, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আজিজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর