August 23, 2026, 11:30 am

জামিন নিতে আজ শ্রম আদালতে হাজির হবেন ড. ইউনূস

Reporter Name
  • আপডেট Sunday, January 28, 2024
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শ্রম আইন লঙ্ঘণের অভিযোগে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করে জামিন নিতে শ্রম আপিলেট ট্রাইব্যুনালে আপিল আবেদন করবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। এ জন্য আজ সকাল ১০টার পর শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হবেন ড. মোহাম্মদ ইউনূস। আজ রোববার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে তাদের আপিল আবেদন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ তাদের আইনজীবী।
আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লা আল মামুন বলেন, ২৫ যুক্তি তুলে ধরে রোববার (২৮ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল চেয়ে আপিল আবেদন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলায় জামিনও চাইবেন তিনি। এদিন আইনজীবী ও ড. ইউনুসসহ দণ্ডিত চার আসামি।
ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহান।
আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন আরো জানান, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন আজ (২৮ জানুয়ারি)। একই দিন শ্রম আপিল ট্রাইব্যুনালে তিনিসহ চার আসামি আদালত উপস্থিত হয়ে জামিনও চাইবেন তারা। এর আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর