July 9, 2026, 2:44 pm

চীন থেকে আরও বেশি কারিগরি সহায়তা প্রত্যাশা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, November 11, 2024
  • 72 জন দেখেছে

চীন থেকে আরও বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্ত্বেও অলিম্পিক খেলায় কোন স্বর্ণপদক অর্জন করতে পারে নাই। অলিম্পিক খেলায় খেলোয়াড়দের ভালো করতে চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
উপদেষ্টা বলেন, আমরা দায়িত্বভার নেওয়ার পরেই খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।
এ সময় চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চাই। তিনি বলেন, চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর