June 3, 2026, 9:06 pm

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name
  • আপডেট Friday, January 9, 2026
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি শুটারগান, ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ২০২৬ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি আমবাগানে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, ঘটনাস্থলে নিহত ৪
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে একটি দুষ্কৃতকারী চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর