July 9, 2026, 1:28 pm

চট্টগ্রামে অভিযানে আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৭

Reporter Name
  • আপডেট Wednesday, March 19, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
গ্রেপ্তাররা হলেন, কোতোয়ালী থানার অভিযানে মো.  ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রকি (২১), মো. সাব্বির হাওলাদার (২১), আকবরশাহ থানার আসামি অনিক দাস (৪২), মো. নুর উদ্দিন (২৫), বন্দর থানার আসামি ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. রহমত আলী প্রকাশ ইমন (২৬), মো. সবুজ (২৮), মো. রাব্বি প্রকাশ সাকিব (১৯), ইপিজেড থানার আসামি মো. জয়নাল (৩৭), পাঁচলাইশ মডেল থানার আসামি ইসলামীয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রুবেল হোসেন (২৩), ডবলমুরিং মডেল থানার আসামি মো. সাহাব উদ্দিন (৩৬), মো. জুয়েল (২২), জয়নাল আবেদীন প্রকাশ বুশ (৩৫), মো. সুমন (৪৪), মো. খোকন (৩৯), মো. বেলাল (৪২), মো. ইউসুফ (৩২), কাজল আক্তার (৩০), চান্দগাঁও থানার আসামি মো. মমিনুল ইসলাম (২০), মো. জয়নাল খান (৩৪), মো. কাশেম ড্রাইভার (৩৮), মো. হারুন (৩৭), কর্ণফুলী থানার আসামি মো. জিহাদ হোসেন (১৯), মো. রাকিব হোসেন (১৯), মো. জলিল আহমেদ রকি (১৯), রেদোয়ান হোসেন প্রকাশ হৃদয় (১৯), হালিশহর থানার আসামি মো. জাকির হোসেন (৩২), পাহাড়তলী থানার আসামি মো. আল আমিন (২০), বাকলিয়া থানার আসামি নুরুল আজিম আসিফ (৩০), মো. নিশাত শিকদার প্রকাশ নিশাদ (২৬), আব্দুল খালেক (৪০), আব্দুল্লাহ আল মোমেন (২১), রবিউল হোসেন প্রকাশ তৌহিদ (৩৬), চকবাজার থানার আসামি মো. সাকিব (২৫), সদরঘাট থানার আসামি জুবায়ের ইবনুল (১৯), মো. নোমান প্রকাশ রোমান (২৩), কেশব রবি দাস প্রকাশ মো. রানা (৩২), মো. বাদল (৩০), পতেঙ্গা থানার আসামি মো  মনির উদ্দিন (১৯), মো  শহিদুল ইসলাম (২৮), মো. আরমান খান (৩৪), খুলশী থানার আসামি মো. আরাফাত হোসেন (২২), মো. আইয়াজ রেজবী (২৬) ও বায়েজিদ বোস্তামী থানার আসামি ইছমত আরা আকতার (৩৪), মো. রাসেল (২৮), মো. ইসলাম সিদ্দিকি (৩০)।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর