July 9, 2026, 5:07 pm

গ্রিনকার্ড বাতিল, অনিশ্চয়তায় মাহিয়া মাহি

Reporter Name
  • আপডেট Tuesday, January 20, 2026
  • 144 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী মাহিয়া মাহির যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবং কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে নাগরিকত্বের জন্য করা তার গ্রিনকার্ড আবেদন বাতিল করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা ছিল তার। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই অভিনেত্রী। তবে আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় তা বাতিল করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন মাহি। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্র বা অভিনয় সংশ্লিষ্ট কাজেও তাকে দেখা যাচ্ছে না, যা নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে শোবিজ অঙ্গনের অন্যান্য শিল্পী-তারকাদের ওপরও। ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন আইন নিয়ে এখন আরও বেশি সচেতন হচ্ছেন তারকারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর