October 6, 2026, 1:04 pm

গ্যাস সংকটে ফের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

Reporter Name
  • আপডেট Monday, January 15, 2024
  • 121 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল ৩টায় কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
কারখানা সূত্র জানায়, কেপিআই-১মান সম্পন্ন বিসিআইসির যমুনা সার কারখানাটি ১৯৯০ সালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরুতে যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। কিন্তু বিভিন্ন সময় গ্যাস সংকট এবং বিভিন্ন যান্ত্রিক দুর্বলতায় এখন তা কমে ১ হাজার ২০০ থেকে ১হাজার ৪০০ মেট্রিক টনে নেমে এসেছে। বাৎসরিক ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রা থাকলেও বিভিন্ন সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। বর্তমানে গ্যাস সংকটের কারণে উৎপাদনে অক্ষম দেশের এই বৃহৎ সার কারখানা।
এর আগে নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ করে তিতাস কর্তৃপক্ষ। পরের দিন ২ নভেম্বর উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা। সরেজমিনে জানা গেছে, কারখানাটিতে পরিমাণ মত ইউরিয়া সার উৎপাদন করতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘণফুট। বর্তমানে চাহিদার চেয়ে গ্যাসের চাপ কম থাকায় ৭৬ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘গ্যাসের চাপ কমে যাওয়ায় সোমবার বিকেল ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর