July 9, 2026, 12:32 pm

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের গণসংযোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 13, 2025
  • 101 জন দেখেছে

শারমিন খানম:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও এক মতবিনিময় সভা করেছেন। গাজীপুর মহানগরীর ৫০ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-৬ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরিফুল হক সুবেল প্রধান,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, ৫০ নং ওয়ার্ড বিএনপির প্রভাবশালী নেতা কাজী কিবরিয়া, বিল্লাল হোসেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাভেল, শাহ আলম চাকলাদার, রুবেল হোসেন ভূঁইয়া, সোহেল মাহমুদ, মনির হোসেন ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা রাজনীতি করি। গণসংযোগ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর