July 9, 2026, 3:58 pm

গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সুমন সরকারের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, September 21, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমেদ সুমন সরকারের বিভিন্ন ডিজিটাল ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জাবেদ আহমেদ সুমন সরকার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। এছাড়াও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জেল উদ্দিন সরকার বিজয়ের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি টঙ্গীর বিআরটি ফ্লাইওভার ও স্টেশন রোডের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারগুলো রাতের আঁধারে কে বা কারা ছিঁড়ে ফেলে দেয়। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে জাবেদ আহমেদ সুমন সরকার বলেন, রাজনীতিতে গ্রুপিং থাকতে পারে, তবে কোনো ব্যক্তির ব্যানার ছিঁড়ে ফেলা বা নষ্ট করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমি এই ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জেল উদ্দিন সরকার বিজয় বলেন, গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমেদ সুমন সরকার ও আমার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। একটি চক্র আমাদের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। আমরা নেতাকর্মীদের নিয়ে সংগঠিত আছি এবং তৃণমূলের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। একজন তৃণমূল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে ব্যানার লাগাইছি আর রাতের অন্ধকারে কুচক্রী মহল এগুলো ছিঁড়ে ফেলে। এতে আমরা দমে যাব না বরং আরও শক্তি নিয়ে কাজ করবো। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর