July 24, 2026, 9:39 pm

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার অঙ্গীকার

Reporter Name
  • আপডেট Saturday, November 15, 2025
  • 167 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তার নিজ জন্মস্থান সালনা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি জনসভা শুরু করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে মহানগরের অধুনালুপ্ত কাউলতিয়া ইউনিয়নের সালনা হাবিবুল্লাহ ময়দানে অনুষ্ঠিত ওই জনসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ সংসদে ধানের শীষের এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এডভোকেট আব্দুস সালাম শামীম, গাজীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট সুলতান উদ্দিন, ড. এডভোকেট শহিদুজ্জামান, এডভোকেট সিদ্দিকুর রহমান, মো. নাজিম উদ্দিন চেয়ারম্যান, আহাম্মদ আলী রুশদী, জিএস সুরুজ আহাম্মেদ, আকম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা বশির আহাম্মেদ বাচ্চু, হাসান আজমল ভূইয়া, মহানগর কৃষক দলের আহবায়ক মো. আতাউর রহমান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের আহবায়ক মো. রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর