নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে গণসংযোগ করেছেন গাজীপুর মহানগর তাঁতীদল। আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এই গণসংযোগের নেতৃত্বে দেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তায়জউদ্দিন তাজু। সকালে টঙ্গী বাজার থেকে গনসংযোগ শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা পর্যন্ত লিফলেট বিতরণ করেন।
অপরদিকে দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁতীদলের নেতাকর্মীরা এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, মো: জজ মিয়া, সহ-সভাপতি তাঁতীদল, জুনায়েদ হোসেন মকবুল সাংগঠনিক সম্পাদক তাঁতীদল, হাসান চঞ্চল, বহিউর রহমান, শহীদ মন্ডল, অহিদ মিয়া, সাজু, ওসমান গণি, জাহাঙ্গীর মামুন, মো: মাসুদ রানা, নূর আলম, মো: সাইদুর রহমান, সোহেল মৃধাসহ বিলুপ সংখ্যক নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী বলেন, গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত শহর গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন।