May 16, 2026, 12:18 pm

গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ডের সেবক হতে চান মোঃ সাইদুল ইসলাম সাঈদ

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 15 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা :: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা ও অনুরোধে কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা মোঃ সাইদুল ইসলাম সাঈদ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বর্তমানে তিনি ৪৭ নং ওয়ার্ডের রিয়াজুল জান্না জামে মসজিদের সভাপতি এবং মরকুন পশ্চিম পাড়া ঈদগাহ মসজিদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৪৭ নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় নেতা হিসেবেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা এবং জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকাবাসীর মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
মোঃ সাইদুল ইসলাম সাঈদ বলেন, “আমি সবসময় জনগণের সেবা করার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ৪৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
এলাকাবাসীর প্রত্যাশা, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ সাইদুল ইসলাম সাঈদ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর