স্টাফ রিপোর্টার :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো: কামাল হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে নিরীহ ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে অনেককে আহত করেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলীয় নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যায়। এখন আত্মগোপনে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে। এইসব ষড়যন্ত্রের প্রধান হচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন-তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুংকার দিচ্ছে। দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমের অনুসারী গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো: কামাল হোসেন। তিনি বৈষম্যবিরোদী ছাত্র-জনতার আন্দোলন ধমাতে বিভিন্ন লাটিয়াল বাহিনী তৈরি করে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। আত্মগোপনে থেকে জাহাঙ্গীর আলমের নির্দেশে এখনও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে আসছে। কামাল হোসেন এলাকার লোকজনদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়িয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। কামাল হোসেনের এইসব অপপ্রচা ও গুজবে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছি মিশ্র প্রতিক্রিয়া। কামাল হোসেন বিভিন্ন লোকজনের ছবি এডিট করে আওয়ামীলীগ নেতাদের সাথে লাগিয়ে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ছড়াচ্ছে। তার এই কর্মকান্ডে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।