July 9, 2026, 1:37 pm

গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়রের বিচারের দাবিতে পূবাইলে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, November 20, 2024
  • 76 জন দেখেছে

গাজীপুর মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কিরণ এর বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে পূবাইলে মিছিলটি করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মো. মনির হোসেন বকুল, সভাপতি,পূবাইল থানা, বিএনপি।মো. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক, পূবাইল থানা, বিএনপি।মো.হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ আরও অনেকে।
মিছিলটি নগরীর মিরের বাজার এলাকা থেকে শুরু হয়ে তালটিয়া এলাকায় গিয়ে শেষ হয়, মিছিল শেষে পূবাইল থানা বিএনপি সভাপতি মনির হোসেন বকুল সংক্ষিপ্ত বক্তব্যে বিগত দিনে কিরণের অপকর্মের কথা মনে করিয়ে দিয়ে প্রশাসনের কাছে সুষ্ট বিচার দাবি করেন ও নেতাকর্মীদের সতস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর