July 9, 2026, 7:28 am

গাজীপুর সাফারী পার্কে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

Reporter Name
  • আপডেট Saturday, September 27, 2025
  • 60 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সাফারী পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। শনিবার সকালে তাদের শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃতরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
তিনি জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরির ঘটনা ঘটেছে। এতে পার্কের মূল্যবান, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালীন ১১ জন ছেলেকে পার্কের সীমানা ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ ট্যুরিস্ট পুলিশের সাফারী পার্ক ক্যাম্পে জানানো হয়। পরে তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। সকালে শ্রীপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার দুপুরেই আটককৃত ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর