June 18, 2026, 3:43 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী জোন অফিস পরিদর্শন করেন

Reporter Name
  • আপডেট Thursday, June 18, 2026
  • 19 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) টঙ্গী জোন অফিস পরিদর্শন করেন। বুধবার (১৭ জুন) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন টঙ্গী জোন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে টঙ্গী জোন অফিস, টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার অফিসার গণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি টঙ্গী জোন অফিস এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ফোর্সদের আবাসন ব্যবস্থা, ব্যারাক, মেস এবং অন্যান্য কল্যাণমূলক সুযোগ সুবিধা সরজমিনে পরিদর্শন করেন পাশাপাশি কর্মরত সদস্যদের সুবিধা অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন, অতিরিক্ত দায়িত্বে টঙ্গী জোন), টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর