July 9, 2026, 11:00 am

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন অভিযান পরিদর্শন

Reporter Name
  • আপডেট Monday, March 3, 2025
  • 100 জন দেখেছে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জয়দেবপুর রেল গেইট এলাকা সংলগ্ন ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন অভিযান পরিদর্শন । রবিবার  জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান জয়দেবপুর রেলগেইট সংলগ্ন এলাকার যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত অভিযান সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দদের ব্রিফিং করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান ।
উক্ত পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস)  মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ ,পুলিশ সুপার গাজীপুর, গাজীপুর কোর্টের বিজ্ঞ পিপি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর