July 9, 2026, 11:08 am

গাজীপুর মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Wednesday, September 17, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার গাজীপুর মহানগর তাঁতীদলের পক্ষ থেকে জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী, সদস্য সচিব তাজউদ্দিন তাজু, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আতিক উল্লাহ মিন্টু, নজরুল ইসলাম, মো: সোহেল সিদ্দিকী, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: ওসমান গনি, জুনায়েদ হোসেন মকবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে নয়া পল্টন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাষ্ট্র কাঠামো ৩১দফা লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক পীরজাদা মো: নোয়াব আলী, মো: আলম, মেহেদী হাসান, আজিজুর রহমান আজিজ সরকার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি এড. রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছরে মামলা, হামলা, গুম ও খুনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শত চেষ্টা করেও শহীদ জিয়ার গড়া বিএনপিকে দমাতে পারেনি। বিএনপি এ দেশের জনগণের হৃদয়ে প্রোথিত একটি সংগঠন। জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা ছিলেন। তার দেখানো পথেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর