July 9, 2026, 7:34 am

গাজীপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সংখ্যাগরিষ্ঠতা

Reporter Name
  • আপডেট Friday, May 31, 2024
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচনের ফল ঘোষণা করেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মো. আছলাম হোসেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন- সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাসিনা আক্তার জাহান (বিথী) ও মোহাম্মদ দিনেমার ইসলাম (সাইফুল), সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক- মো. কামরুল হাসান, কোষাধ্যক্ষ মো. রাশেদ খান সোহেল, লাইব্রেরী সম্পাদক মো. সবুজ মিয়া (সাজু), অডিটর মো. আল আমিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি (টিটু), ক্রীড়া সম্পাদক বেনজীর আহম্মেদ, মহিলা সম্পাদিকা জিনাত ফেরদৌস রত্না।
নির্বাচিত সদস্যরা হলেন- কামরুল হাসান (নাজমুল), মাসুদুর রহমান ভূইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন ও শেখ নাহিদ ফারহানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর