July 9, 2026, 8:44 am

গাজীপুর জেলা ক্রিকেট এসোসিয়েশনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রুবেল মন্ডল

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Sunday, November 3, 2024
  • 89 জন দেখেছে

গাজীপুর জেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে । গত শুক্রবার দুপুরে গাজীপুর জেলা স্টেডিয়ামে ১০ টি ক্লাবের সমন্বয়ে আলাপ আলোচনা করে মৌখিক ভাবে এ কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটিতে কাজী সাইদুল আলম বাবুলকে সভাপতি ও খান জাহিদুল ইসলাম নিপুকে সাধারণ সম্পাদক এবং রুবেল মন্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় গাজীপুর জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুবেল মন্ডল নবনির্বাচিত কমিটির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, প্রতিটি ক্লাবের খেলোয়াড়দের সকল সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় গাজীপুর জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপুকে বলেন,গাজীপুর জেলার ১০ টি ক্লাবের সমন্বয়ে আলোচনা করে এ কমিটি গঠন করা হয়। এবং অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর