July 9, 2026, 1:30 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণ ইউগ্লেনার চুক্তিপত্র স্বাক্ষরিত

Reporter Name
  • আপডেট Thursday, March 20, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রামীণ ইউগ্লেনার একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভাকক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ইউগ্লেনা জিজি লিমিটেডের কো-সিইও শিওরি অনিশি (এমএস)। প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক এবং রেজিস্ট্রার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আজকের এই মাইলফলক আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। গ্রামীণ ইউগ্লেনা আমাদের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করতে আসায় আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। উচ্চফলনশীল ব্ল্যাক সয়াবিনের জাত উন্নয়নের জন্য গ্রামীণ ইউগ্লেনা এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সঙ্গে যৌথ গবেষণার অংশ হিসেবে এ চুক্তি করা হয়েছে।
তিনি বলেন, এ চুক্তির উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্রে বিভিন্ন ফসলের বিশেষ করে সয়াবিন, তিলসহ তৈলবীজ জাতীয় ফসলের উন্নয়ন এবং সেই জাতগুলোর বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও যথাযথ উদ্যোগ গ্রহণ করা। সেই সঙ্গে উল্লিখিত জাতসমূহের উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকরা যাতে অধিক লাভবান হতে পারেন সেসব বিষয়ে দৃষ্টিপাত করা হয়। তৈলবীজ জাতীয় জাতসমূহের গবেষণাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ ইউগ্লেনা অর্থায়ন করবে এবং কারিগরি সহায়তা প্রদান করবে গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগ।
উপাচার্য আরও বলেন, গ্রামীণ ইউগ্লেনার সঙ্গে আমাদের সহযোগিতা, বিশেষ করে মানুষের পুষ্টির উন্নয়ন এবং কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়ন এ অঞ্চলে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এ চুক্তি আমাদের কৃষিকাজের ধারা পরিবর্তনে সহায়ক হবে এবং দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে এক নতুন যুগের সূচনা করবে। অন্যদিকে শিওরি অনিশি বলেন, গ্রামীণ ইউগ্লেনার প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের লক্ষ্য ছিল কৃষি খাতে নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে আসা যা এ দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এ লক্ষ্য পূরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী গবেষণানির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর