July 9, 2026, 12:31 pm

গাজীপুরে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, March 6, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়িতে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঢাকা-ময়মসিংহ মহাসড় নিরাপদ ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের উদ্যোগে নাওজোর হাইওয়ে থানার সামনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়ার সঞ্চালনায় পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) গাজীপুর রিজিয়ন ড. আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস্ উত্তর) ইমতিয়াজ আহম্মেদ (বিপিএম, পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ উত্তর) মো. শামসুল আলম। সমন্বয় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহম্মেদ ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ভেরব কমিটি পুলিশের সাধারণ সম্পাদক মুস্তাফিজ আমিনসহ হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর