May 1, 2026, 4:36 pm

গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান: এহসানুল মাহবুব জুবায়ের

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| আজ শুক্রবার মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়| গাজীপুর মহানগর সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের|
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ এবং মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান| এছাড়া মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|
প্রধান অতিথি বলেন, মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ| একটি জাতি যখন তার শ্রমিকদের যথাযথ সম্মান করে, তখনই সেই জাতি উন্নতির পথে এগিয়ে যায়| দুঃখজনকভাবে আমরা দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমজীবী মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি| ফলে দেশের অধিকাংশ সম্পদ মাত্র ২৫ শতাংশ মানুষের হাতে কুক্ষিগত হয়ে পড়েছে|
তিনি বলেন, বিদেশে শ্রমিকদের যোগ্য মূল্যায়ন করা হয় বলেই আমাদের দেশের লাখ লাখ মানুষ প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছে| এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি ˆবষম্যহীন সমাজ গড়ে তোলা জরুরি| শ্রমিক অধ্যুষিত এই অঞ্চলে সরকারের উচিত ছিল সবার আগে শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করা| একই সঙ্গে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন| শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্রে পরিণত হবে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর