July 9, 2026, 12:15 pm

গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, September 5, 2025
  • 51 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডে ৩১ দফা জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন; সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন; আইনসভা-মন্ত্রিসভা, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠাসহ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আজকের উঠান বৈঠকে জনগণের উচ্ছ্বসিত অংশগ্রহণ আমাদের পরিবর্তনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর