October 8, 2026, 1:08 am

গাজীপুরে মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ট্রেন থেকে গ্রেপ্তার ভাগ্নে

Reporter Name
  • আপডেট Saturday, September 13, 2025
  • 113 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুরে মামাকে হত্যা করে ট্রেনে করে পালানোর সময় অভিযুক্ত ঘাতক ভাগ্নে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে তাকে চট্টগ্রামগামী ঢাকা মেইল থেকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। ট্রেনটি তখন আখাউড়ায় যাত্রাবিরতিতে ছিল। গ্রেপ্তার ওই ভাগ্নের নাম সৌরভ হাসান রুদ্র (২২)।
পুলিশ জানায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) জয়দেবপুরের ভবানিপুর গ্রামের আনিসুর রহমানকে তার ভাগ্নে সৌরভ কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা হয়। হত্যাকাণ্ডের পর সৌরভ পালিয়ে যায়। মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সৌরভ এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সৌরভ হাসান রুদ্রকে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর