July 23, 2026, 11:30 pm

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Monday, January 19, 2026
  • 131 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ভাওয়াল সরকারি কলেজের হলরুমে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোঃ আরিফুল আলম আবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভাওয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুল হাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম, যার আদর্শ অনুসরণ করে বিএনপি নেতাকর্মীরা আগামীদিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ভাওয়াল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর