July 28, 2026, 3:35 am

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

Reporter Name
  • আপডেট Thursday, January 8, 2026
  • 161 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাইমাইল ব্রিজে যাত্রীবাহী বাস প্রভাতী পরিবহনের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাজমুল হোসেন কোনাবাড়ী থানাধীন বাইমাইল মো. বাবু রেজাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাইমাইল ব্রিজ এলাকায় প্রভাতী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী নাজমুল হোসেন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিএমপি কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর