July 9, 2026, 3:58 pm

গাজীপুরে বসতবাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির পাইথন উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, September 10, 2025
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী (ময়তাপাড়া) থেকে বন বিভাগের কর্মীরা অজগর উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম উদ্দিন জানান, অজগর সাপটি মনিপুর (বেলতলী) গ্রামের রোকনের বাড়ীতে কাঠের ভূসির ভিতর দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা আমাকে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে অজগরটি ধরে নিয়ে আসি। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার মণিপুর গ্রামের রোকন উদ্দিনের বসতবাড়ির ভূষির ভিতর অজগরটির সন্ধান পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠালে তার অজগরটি উদ্ধার করে উপস্থিত এলাকাবাসীর সামনে বিকাল ৩টায় ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। লোকালয়ে অজগরটি আসার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অজগর মূলত বনেই থাকে। তবে খাদ্যের অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে জেনে তারপর বলা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর