July 9, 2026, 6:22 am

গাজীপুরে পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ করেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমেদ সুমন সরকার

Reporter Name
  • আপডেট Tuesday, September 30, 2025
  • 94 জন দেখেছে

শারমিন আক্তার :: গাজীপুর-৬ আসনের গাছা থানার ১৬টি সর্বজনীন দুর্গা পূজা মণ্ডপে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন,  বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল নাঈম আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান শাহ, সাবেক সভাপতি মো. জয়নাল আবদিন, বিএনপি নেতা মো. ইউসুফ আলী সরকার, শীতল রবি দাস, তাপস রবি দাস, লিটন বরি দাস, কাঞ্চন রবি দাস, চঞ্চল রবি দাস প্রমুখ। উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে সরকার জাবেদ আহম্মেদ সুমনের সফরসঙ্গী হিসেবে ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রভাবশালী সদস্য মো. রিমান রহমান, মাসুদ রানা, বিজয় সরকার, জাকারিয়া বিশাল ও অন্যান্য নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর